calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ঈদে মুক্তি পেতে পারে যেসব সিনেমা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঈদে মুক্তি পেতে পারে যেসব সিনেমা

দেশে সরাবছর সাড়া জাগানো কোনো সিনেমা মুক্তি পায় না। এখন সিনেমা মুক্তির মোক্ষম সময় হয়ে গেছে দুই ঈদ। এই দুই ঈদে সিনেমা মুক্তি দিয়ে চলচ্চিত্রকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। সিনেমা মন্দা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, বিনিয়োগকারির...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬ • সকাল ১০:৫৪
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭৬ বার পঠিত

শেষ পর্যন্ত কয়টি মুক্তি পায় সেটি দেখার বিষয়। অনেকে ঈদে সিনেমা মুক্তি না দিলেও শুধু আলোচনায় থাকার জন্য মুক্তির কথা বলেন। ঈদে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। তার সিনেমাগুলো বিগ বাজেটের হয়ে থাকে। এবারও শাকিবের দুটি সিনেমা মুক্তি পেতে পারে। একটি সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’। সিনেমাটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। এতে শাকিবের নায়িকা তানজিন তিশা। আরেকটি আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। এতে শাকিবের নায়িকা তাসনিয়া ফারিণ। সিনেমাটির শুটিং এখন ভারতে চলছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটিও মুক্তি পেতে পারে। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির তালিকায় রয়েছে। এতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধন। সাইফ চন্দন পরিচালিত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ মুক্তি পেতে পারে। সিয়াম আহমেদ ও ভারতের সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ‘রাক্ষস’ মুক্তির কথা রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির শুটিং শেষের দিকে। এছাড়া আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ মুক্তি পেতে পারে। সিনেমাটিও ঈদে মুক্তির আলোচনায় রয়েছে।