calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / গোবিন্দর বিস্ফোরক মন্তব্য বলিউড নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

গোবিন্দর বিস্ফোরক মন্তব্য বলিউড নিয়ে

বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন। মাঝে মধ্যে রিয়েলিটি শো কিংবা বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেলেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অভিনয়ে না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬ • দুপুর ০২:১১
history আপডেট: ৭ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৭৪ বার পঠিত

নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমার মাধ্যমে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন গোবিন্দ। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘ভাগম ভাগ’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ তার অভিনীত বহু সিনেমা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তবে ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে তার সেই জৌলুস। বড়পর্দায় তাকে শেষবার দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ সিনেমায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরমহল নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এ অভিনেতা। সেই সঙ্গে উল্টো প্রশ্ন তোলেন গোবিন্দ— বলিউডে আদৌ কি এমন কোনো তারকা আছেন যার নাম একেবারেই বিতর্কমুক্ত? 

তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় সমালোচনা কিংবা বদনামের মুখে পড়তে হয়। এই লাইনে কার নামটাই বা পুরোপুরি পরিষ্কার? 

গোবিন্দ বলেন,  কেউ যদি একেবারে বিতর্কহীন থাকেন, তাহলে উল্টো সন্দেহই হয়। অনেক সময় মানুষ কাউকে খুব বেশি ভালোবাসে বলেই তাকে নিয়ে ভয় বা দূরত্ব তৈরি হয়। কেউ সময়মতো শুটিংয়ে আসে, ভালো মানুষ— এসব কারণে সম্মান পায় ঠিকই, কিন্তু তবু একসময় না একসময় তার নাম নিয়েও আলোচনা উঠবেই।

অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন অনেক বড় তারকাও আছেন, যাদের ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে বিতর্ক বা সমালোচনার মুখে পড়তে হয়েছে। 

উদাহরণস্বরূপ অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করে তিনি বলেন, একসময় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও পরিপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও একটা সময় দীর্ঘদিন কাজের বাইরে থাকতে হয়েছিল তাকে।

একইভাবে তিনি স্মরণ করেন একসময়ের সুপারস্টার রাজেশ খান্নাকেও। গোবিন্দ বলেন, ক্যারিয়ারের মাঝামাঝি সময়েই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলতে শুরু করেছিলেন, তিনি আর আগের মতো নেই, তার অভিনয় ও উপস্থিতি নাকি বদলে গেছে।

শুধু অতীতের তারকারাই নন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন গোবিন্দ। আমির খানের নাম উল্লেখ করে এ অভিনেতা বলেন, একসময় আমিরের বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই একই মানুষকে সবাই ‘পারফেকশনিস্ট’ বলে সম্মান জানাতে শুরু করেছে।

গোবিন্দ বলেন, বলিউডে বিতর্ক বা বদনাম অনেক সময়ই ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তিনি বলেন, কখনো কখনো বিষয়গুলো সীমা ছাড়িয়ে যায়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রায় সবাইকে কোনো না কোনো সময় ঠেলে সরিয়ে দেওয়া হয় বা খারাপ নাম দেওয়া হয়। আসল বিষয় হলো— সেই পরিস্থিতি থেকে কে কীভাবে ফিরে আসে।

tag ট্যাগ: #গোবিন্দর