calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / আমি বানাতে চাই:ইন্টারন্যাশনাল সিনেমা রায়হান রাফী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আমি বানাতে চাই:ইন্টারন্যাশনাল সিনেমা রায়হান রাফী

ঢালিউড নির্মাতা রায়হান রাফী একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নতুনরূপ দিয়েছেন। বর্তমানে সবচেয়ে সফল নির্মাতা হিসাবে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না তিনি। বাংলা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ • বিকাল ০৩:১৩
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪৮ বার পঠিত

তার স্বপ্ন এখন আকাশছোঁয়া। আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চান এ পরিচালক। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এ  সিনেমা নিয়ে স্বপ্নের কথা বলেন নির্মাতা রায়হান রাফী।

এ নির্মাতা বলেন, আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর। কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি।  তিনি বলেন, কিন্তু আমার একটা ভিশন আছে— আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাতে চাই এবং বানাব।

রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটি কেবল নির্মাণ নয়, এ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম সিনেমা। 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অনেক কালজয়ী সিনেমার সাক্ষী। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী— সবার বড় বড় কাজ তাদের হাত ধরে এসেছে।  তিনি বলেন, আমি সত্যিই গর্বিত যে, আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাদের সঙ্গে করতে পারছি।

এ নির্মাতা নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। পরিচালক বলেন, তারেক মাসুদই তাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন।

 ‘প্রেশার কুকার’ সিনেমাটি রাফী তার সেই গুরুকেই উৎসর্গ করেছেন। রায়হান রাফী বলেন, আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন— তারেক মাসুদ। এ সিনেমাটিই একমাত্র সিনেমা, যে সিনেমাটিতে আমি তাকে উৎসর্গ করতে পারি।