calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / নতুন ট্যুইস্ট ‘লেডি ধুরন্ধর’ উরফি জাভেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নতুন ট্যুইস্ট ‘লেডি ধুরন্ধর’ উরফি জাভেদ

‘ধুরন্ধর ২’ যখন বিজয়রথ ছোটাচ্ছে তখন এই ভিডিও আলোচনায় যোগ করল নতুন ট্যুইস্ট।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬ • বিকাল ০৪:৪৫
history আপডেট: ৬ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

বলিউড অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব উরফি জাভেদ মূলত তার অদ্ভুত ও বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সর্বাধিক পরিচিত। আর বিতর্ক একে অপরের সমার্থক। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা এ অভিনেত্রী ফ্যাশন ডিজাইনারের সহকারী হিসেবে দিল্লিতে কাজ করার পর মুম্বাইয়ে চলে আসেন।

তাই ‘কন্ট্রোভার্সি কুইন’ উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবার তৈরি হয় বিতর্ক। তার নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট, যা নিয়ে চর্চা চলে নিরন্তর। যদিও উরফি জাভেদের সেসবে মাথাব্যথা থাকে না। 

এবার ভিন্ন অবতারে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। আসমুদ্রহিমাচল যখন ‘ধুরন্ধর ২’ জ্বরে বুঁদ, ঠিক সেই সময় উরফি জাভেদ যেন নিজেই হয়ে উঠলেন ‘লেডি ধুরন্ধর’।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এক্সপেরিমেন্টাল ফ্যাশনের জন্য পরিচিত উরফির এ ভিডিওটি দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। 

অভিনেতা রণবীর সিংয়ের আদলে আগুনের ঝলকানির মাঝে উঠে আসছেন উরফি। আর স্ক্রিনে ভেসে ওঠে— ‘পরিচয় করুন উরফির সঙ্গে’। ‘ধুরন্ধর ২’ যখন বিজয়রথ ছোটাচ্ছে, ঠিক তখনই এ ভিডিওটি আলোচনায় যোগ করল নতুন টুইস্ট।

পোস্টের ক্যাপশনে মজা করে উরফি জাভেদ লিখেছেন, ‘ধুরন্ধরের জন্য পর্যাপ্ত অর্থ নেই। এটা কিন্তু এআই দ্বারা নির্মিত ভিডিও নয়। সম্পূর্ণ ভিডিও খুব শিগগির আসছে। বিষয়টি একদম সোজা।’ উরফি জাভেদের এই মজার ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের একাংশ?


এক নেটিজেন উরফির কমেন্টবক্সে লিখেছেন—পুরো ঘরটা জ্বালিয়ে দাও উরফি। আরেক নেটিজেন লিখেছেন— ‘ফ্যাশন ছেড়ে সোজা বলিউডে যাও। তোমার জন্য সুযোগ অপেক্ষা করছে।’ 

নেটপাড়ার এক সদস্য হেঁয়ালি করে বলেছেন, ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে পুরো ঘরে আগুন লাগিয়ে দেবে নাকি? অপ্রত্যাশিত কিছু করে সবাইকে চমকে দিতে উরফি সদা প্রস্তুত, এ ভিডিও তারই প্রমাণ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন উরফি জাভেদ। কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কখনো অস্ত্রোপচার করাইনি। শুধু ফিলার আর বোটক্স করিয়েছি।

সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্বাভাবিকভাবেই নিজের চেহারায় পরিবর্তন আনতে চায়। ১৮ বছর বয়স থেকেই লিপ ফিলার করিয়েছিলেন সে কথা সাম্প্রতিক অতীতে নিজেই স্বীকার করেছিলেন। গত বছর নিজের কিছু ভিডিও আর ছবি শেয়ার করেন, যেখানে ফিলার দেওয়ার আগে ও পরে তার চেহারার পরিবর্তন ছিল একদম স্পষ্ট। ফিলারগুলো ঠিকভাবে বসানো ছিল না। তাই স্বাভাবিক সৌন্দর্য ফিরে পেতে সেগুলো তুলে ফেলেছিলেন।