calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শেষ পর্যন্ত আপনি একা,পরিস্থিতি যাই হোক না কেন : অমিতাভ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শেষ পর্যন্ত আপনি একা,পরিস্থিতি যাই হোক না কেন : অমিতাভ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮০ পেরিয়েও অভিনয় ও জীবনবোধে এখনো চিরসবুজ। তার এই গভীর জীবনদর্শন ভক্ত-অনুরাগীদের মনে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। অনেকেই বলছেন, জীবনের কঠিন সময়ে অমিতাভের এ কথাগুলো আত্মবিশ্বাস বাড়াতে টনিকের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:১৪
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ব্লগে জীবনের এক কঠিন সত্য নিয়ে হাজির হয়েছেন বিগবি। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের লড়াইয়ে দিনশেষে মানুষ একা। পোস্টে অমিতাভ আরও লিখেছেন— জীবনের প্রতিটি মোড় বা সংগ্রামের ক্ষেত্রে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাই লড়তে হয়। এই একাকীত্বকে নেতিবাচক হিসেবে নয়, বরং আত্মমর্যাদা ও শক্তির জায়গা থেকে তুলে ধরেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও শেয়ার করে নিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা।

নিজের সেই অভ্যন্তরীণ শক্তির ওপর বিশ্বাস রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রত্যেকের ভেতরেই একটি ব্যক্তিগত শক্তি থাকে, যা অনেক সময় পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। এটিই প্রতিটি মানুষের সবচেয়ে বড় অস্ত্র। একে নিজের ভেতরে সযত্নে রাখুন। যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখনই কেবল একে উন্মোচন করুন। মনে রাখবেন— এটিই হবে আপনার জীবনের সেরা রক্ষাকর্তা।

অমিতাভ বলেন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা। জ্ঞানী ব্যক্তিদের উপদেশ ও পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ দায়িত্বটা সবসময় আপনারই। আপনি যা কিছু অনুভব করেন, যে অভিজ্ঞতা লাভ করেন, ভাবেন, সহ্য করেন, উপভোগ করেন কিংবা চিন্তা করেন—  সবই আপনি। আপনিই সর্বশ্রেষ্ঠ। শুধু আপনিই গুরুত্বপূর্ণ, আর কিছু নয়।