calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মিশার সহায়তা চান ওমর সানী মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা বিতর্কে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মিশার সহায়তা চান ওমর সানী মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা বিতর্কে

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এখন অভিনয়ে খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ তার ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আগামী ১৫ মে মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের নতুন একটি সিনেমা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬ • সকাল ০৯:৫৯
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

বিষয়টি নিয়ে ওমর সানীর ভিডিও বার্তায় মিশাকে বলতে শোনা যায়, ‘আমার মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। ও (মৌসুমী) কাজটাকে কখনোই ছবি হিসেবে নেয়নি। কথা বলার সময় অমিত হাসান ছিল। 

আমি মনে করি, যেহেতু আমাদের শিল্পী, তারা নাটক করলে সেটা ইউটিউবে বা টেলিভিশনে প্রচার হবে। এতে আপত্তির কিছু নাই। কিন্তু যেটা ফিল্ম না, সেটা ফিল্ম হিসেবে যাওয়া উচিত নয়। অনুচিত কিছু উচিত নয়। এছাড়া মৌসুমী কোনো চুক্তিও করেনি।’ 

এ সময় মিশাকে আরও বলতে শোনা যায়, ‘মৌসুমী একজন সম্মানিত শিল্পী। আমাদের শিল্পী সমিতির একাধিকবার দায়িত্বে ছিলেন। হাসান জাহাঙ্গীরও আমাদের সদস্য কিন্তু এ বিষয় নিয়ে যেহেতু মৌসুমী কথা বলছেন, সে ক্ষেত্রে আপনাদের গোচরে আসা উচিত। এটা নিয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত।’

এ সময় এই ঘটনার বিচার চেয়ে ওমর সানী জানান, আইন সবার জন্য সমান। তার মতে, ‘আমি চাই না এমন ন্যক্কারজনক কোনো কিছু সৃষ্টি করে কেউ পয়সা আয় করুক। এটা কিছু মানুষের জন্য হতে পারে, আমার জন্য নয়।’ 

এবার দেখার পালা, শেষ পর্যন্ত ১৫ মে নির্ধারিত দিনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিনা। ‘কনট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের সিনেমাটি এরই মধ্যে সেন্সর সনদও পেয়েছে।