calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / লোকশিল্পের মহোৎসব: শিল্পকলায় পাঁচ ঘরানার ‘ধারণ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

লোকশিল্পের মহোৎসব: শিল্পকলায় পাঁচ ঘরানার ‘ধারণ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে লোকশিল্পভিত্তিক প্রদর্শনী ‘ধারণ’। ১৩ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত (শুক্রবার বিকাল ৩টা থেকে) এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ • রাত ১২:৫১
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮৯ বার পঠিত

 এই প্রদর্শনী আমাদের প্রচলিত শিল্পভাবনাকে নতুনভাবে ভাবতে শেখায়। সাধারণত লোকশিল্পধারার সাথে প্রধান সমসাময়িক শিল্পধারাকে কিছুটা বৈষম্যের চোখে দেখা হতো। যা এই বর্তমান সময়ে এসে পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তা ভাবনার বিকাশের সাথে সাথে ।

গ্রামীণ শিল্পকে যে মূলধারার বাইরে বা অপেক্ষাকৃত নিচুস্তরের শিল্প হিসেবে দেখা হতো তা এই প্রদর্শনী সেই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।আমাদের সমসাময়িক শিল্পকলা এখন লোকশিল্পকে মূলধারার শিল্পে হিসেবে স্থান দিয়েছে নিজের শিখড়কে ধরে রাখার জন্য।কিউরেটর জিন্নাতুন জান্নাত ও সহ-কিউরেটর আয়শা নাজমিন লোকশিল্পকে করুণার জায়গা থেকে নয়, বরং স্বতন্ত্র নন্দনতত্ত্ব ও শক্তিশালী শিল্পভাষার ধারক হিসেবে উপস্থাপন করেছেন।

 নকশিকাঁথা, পটচিত্র, বাঁশশিল্প, মাটির পুতুল ও রিকশাচিত্রের মাধ্যমে এখানে ঐতিহ্য ও সমকালকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে শিল্পীদের অনুভূতি ও প্রতিবাদের প্রকাশ দেখিয়েছে যে লোকশিল্প আজও সময়ের সঙ্গে সমানভাবে প্রাসঙ্গিক ও জীবন্ত।

সর্বশেষে বলতে পারি, ‘ধারণ’ শুধু একটি প্রদর্শনী নয়, বরং আমাদের শিল্প-চেতনার পুনরাবিষ্কারের এক সাহসী প্রয়াস।

 এ আয়োজন প্রমাণ করে, লোকশিল্প অতীতের স্মৃতি নয় এটি আজও আমাদের সংস্কৃতি ও পরিচয়ের জীবন্ত স্পন্দন।