calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ঈদের ছুটিতে শিশুদের নিয়ে বেড়াতে যেতে পারেন যেসব জায়গায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঈদের ছুটিতে শিশুদের নিয়ে বেড়াতে যেতে পারেন যেসব জায়গায়

ঈদ শিশুদের জন্য আনন্দের বিশেষ উপলক্ষ। নতুন পোশাকের আনন্দের পাশাপাশি ছুটির সময় বাবা-মাকে কাছে পাওয়ার সুযোগও তাদের খুশিকে আরও বাড়িয়ে তোলে। তাই ঈদের সময় ছোটদের ঘুরতে যাওয়ার আগ্রহও বেশি থাকে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬ • বিকাল ০৫:১৬
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

যদিও এবার দেশজুড়ে ঈদের কয়দিন বৃষ্টির সম্ভাবনা আছে, তবুও রাজধানীতে এমন কয়েকটি স্থান রয়েছে যেখানে শিশুদের নিয়ে যেতে পারলে আনন্দময় সময় কাটানো যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

বাংলাদেশ সামরিক জাদুঘর, থ্রিডি আর্ট গ্যালারি ও নভোথিয়েটারে নিয়ে গেলে শিশুরা একই সঙ্গে বিনোদন ও নতুন কিছু জানার সুযোগ পাবে। সামরিক জাদুঘরে দেশের সামরিক ইতিহাস, বিভিন্ন বাহিনীর ব্যবহৃত সরঞ্জাম ও নানা গুরুত্বপূর্ণ তথ্য দেখার সুযোগ রয়েছে। পাশের থ্রিডি আর্ট গ্যালারিতে পাহাড়, সমুদ্র, মহাকাশসহ বিভিন্ন আকর্ষণীয় থ্রিডি দৃশ্য শিশুদের মুগ্ধ করবে।

অন্যদিকে নভোথিয়েটারে সৌরজগৎ, বিজ্ঞানীদের তথ্য, ৫ডি অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক প্রদর্শনী শিশুদের কৌতূহল বাড়াবে।

মিরপুর জাতীয় চিড়িয়াখানাও শিশুদের নিয়ে সময় কাটানোর ভালো একটি জায়গা হতে পারে। সেখানে বিভিন্ন প্রাণী কাছ থেকে দেখার সুযোগের পাশাপাশি প্রকৃতির মধ্যে সময় কাটানো যাবে। এছাড়া শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থাও রয়েছে।

শ্যামলীর শিশুমেলা শিশুদের বিনোদনের আরেকটি জনপ্রিয় কেন্দ্র। এখানে বিভিন্ন রাইড, ট্রেন ও নানা ধরনের আকর্ষণীয় বিনোদন ব্যবস্থা রয়েছে, যা শিশুদের আনন্দময় সময় উপহার দেবে।

বিমান বাহিনি জাদুঘরে গেলে শিশুরা বিভিন্ন ধরনের বিমান, যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে।

আর ইনডোর বিনোদনের জন্য পান্থপথের টগি ফান ওয়ার্ল্ড হতে পারে ভালো পছন্দ। এখানে শিশুদের জন্য বিভিন্ন গেম, রাইড ও ভার্চুয়াল অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে, যা তাদের সময়কে আরও উপভোগ্য করে তুলবে।