calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পড়শী ব্রাজিলভক্ত নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পড়শী ব্রাজিলভক্ত নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। সেই প্রিয় দলের ভালোবাসায় এবার জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬ • বিকাল ০৫:৩৩
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

জানিয়ে দেন প্রিয় ফুটবল দল ব্রাজিল। এর মধ্যেই প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। তবে মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল এ সংগীতশিল্পীর। 

সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্ত পড়শী। আজ সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত সাবরিনা পড়শীও।

আজ এ সংগীতশিল্পী ব্রাজিলের জার্সি পরে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের গানেই মাতলেন সেই আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

সামাজিক মাধ্যম ট্রেন্ডিংয়ে রয়েছে এ গানটি। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও শামিল হলেন সেই স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে পড়শী লিখেছেন— সবসময় ব্রাজিল।

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা এক লাখ পাঁচ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে পাঁচ হাজার ৭০০-এর বেশি। এবার বোঝাই যায়, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও কতটা খুশি।

এর আগে প্রথম ম্যাচে সামাজিক মাধ্যমে ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোজ  দিয়ে ছবি দিয়েছিলেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছিলেন এ সংগীতশিল্পী। দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছিলেন— বেস্ট অব লাক ব্রাজিল। 

tag ট্যাগ: #পড়শী