calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / তাপসী পান্নু বলিউডে নায়ক-নায়িকার বৈষম্য নিয়ে কথা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তাপসী পান্নু বলিউডে নায়ক-নায়িকার বৈষম্য নিয়ে কথা বললেন

ষাট বছর বয়সেও শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা এখনো বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের নামেই প্রেক্ষাগৃহে দর্শক যায়, সিনেমা সুপারহিট হয়। অথচ নায়িকাদের বেলায় চিত্রটা উল্টো। সেখানে সুযোগ সীমিত হয়ে পড়ে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • সন্ধ্যা ০৭:২৫
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৪ বার পঠিত

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী। তাপসী জানান, যখন তিনি বলিউডে পা রাখেন, তখন তার বয়স ছিল ২০-এর কোঠায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পেতে কেটে গেছে দীর্ঘ তিন থেকে চার বছর। স্মৃতিচারণ করে তাপসী বলেন, শুরুর দিকে আমাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে, যত দিনে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে পেরেছি, তত দিনে আমার বয়স ৩০ পার হয়ে গেছে। এরপর যখন কোনো চরিত্রের জন্য যেতাম, কেউ কেউ বলতেন-এই চরিত্রের জন্য আরও কম বয়সী মেয়ে দরকার। কিন্তু এমনটা তো পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কখনো হতে দেখি না। ক্যারিয়ারের একটা লম্বা সময় জুড়ে এই বৈষম্য ও অবহেলা তাকে প্রচ- মানসিক যন্ত্রণা দিয়েছে বলেও জানান তাপসী। তবে অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন অনেকটাই পরিপক্ব তিনি।