calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / জনপ্রিয় ,তুর্কি সিরিজ বাংলায়, দেখা যাবে রবি থেকে বৃহস্পতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জনপ্রিয় ,তুর্কি সিরিজ বাংলায়, দেখা যাবে রবি থেকে বৃহস্পতি

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭৮ বার পঠিত

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

ঐতিহাসিক এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা এতে তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজটিতে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

tag ট্যাগ: #তুর্কি