calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / দেব তবু কেন বিয়ে করছেন না রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

দেব তবু কেন বিয়ে করছেন না রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, ?

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে সম্পর্কে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই তারকা জুটি। তাই প্রতি বছরই তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। এবার সেই প্রসঙ্গই উঠে এলো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬ • বিকাল ০৫:২৪
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৫ বার পঠিত

আসন্ন পর্বে ‘তারে ধরি ধরি মনে করি’ ছবির পুরো টিম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান চলাকালে স্বাভাবিকভাবেই দেবের বিয়ের প্রসঙ্গ ওঠে। তখন ‘এআই মহাশয়’ দেবের বাংলা উচ্চারণ নিয়ে পুরোনো ট্রোলের প্রসঙ্গ টেনে তাকে একটি সংস্কৃত বিয়ের মন্ত্র উচ্চারণ করতে বলেন। 

মন্ত্রটি ছিল—যদিয়ং হৃদয়ং তব, তদিয়ং হৃদয়ং মম।

কঠিন সংস্কৃত মন্ত্রটি বলতে কিছুটা ইতস্তত করেন দেব। আর সেই সুযোগেই রসিকতা করে ‘এআই মহাশয়’ বলেন, ওহ, বুঝেছি! এই মন্ত্র উচ্চারণের ভয়েই তুমি এতদিন বিয়ে করছ না! এআইএর এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন দেবসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই।

আড্ডার একপর্যায়ে দেব জানান, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার। ব্যস্ত কর্মজীবনের পর পরিবারের কাছেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি খুঁজে পান।

একসময় অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও, গত এক দশকের বেশি সময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্য। কাজের ব্যস্ততার মাঝেও সম্প্রতি রুক্মিণীর জন্মদিন উদযাপন করতে মুম্বাইয়ে গিয়েছিলেন দেব।

৪৩ বছর বয়স পেরিয়ে গেলেও বিয়ের প্রসঙ্গ এলে দেব বরাবরই কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তবে ‘দাদাগিরি’র মঞ্চে ‘এআই মহাশয়ের এই মজার খোঁচা দর্শকদের বাড়তি বিনোদন দেবে বলেই মনে করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #দেব