calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শতকোটি ছাড়াল চারদিনে ‘কিসি কা ভাই কিসি কা জান’ এর আয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শতকোটি ছাড়াল চারদিনে ‘কিসি কা ভাই কিসি কা জান’ এর আয়

ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার সালমান খানের চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কা জান’। সিনেমাটি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সালমান খান। মুক্তির তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। যদিও সিনেমাটি মুক্তির পর দর্শক ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

মুক্তির প্রথম দিন ১৩ কোটি রুপি আয় করা ‘কিসি কা ভাই কিসি কা জান’ দ্বিতীয় দিন বক্স অফিসের দখল নিয়ে নেয়। শনিবার ২৫ কোটি এবং রবিবার ২৬ কোটি রুপি আয় করে সিনেমাটি। সোমবার ১০ কোটি আয় পেরিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপি। এদিকে বিশ্বব্যাপী ৪ দিনে সিনেমাটির মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, চতুর্থ দিনে সিনেমাটির আয় অনেকটা নিম্নমুখী। মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় বেশ কমেছে। দর্শকমহলেও সালমানের সিনেমাটি ঘিরে নেগেটিভ রিভিউ বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এর ফলে সিনেমাটির বক্স অফিসে বিরুপ প্রভাব পড়তে পারে। পঞ্চম দিনের অগ্রিম বুকিংয়েও সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 

সালমান খান প্রডাকশনের নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে শেহনাজ গিল, রাঘব জুয়াল, অভিমন্যু সিং, সিদ্ধার্থ নিগম, জ্যাসি গিল, পালা তিওয়ারি, ভূমিকা চাওলা, জগপতি বাবুসহ একগুচ্ছ প্রতিভাবান অভিনেতা রয়েছেন। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। যশ রাজ স্পাই ইউনিভার্সের চলচ্চিত্রটিতে আরো থাকছেন ক্যাটরিনা কাইফ। একটি বিশেষ চরিত্রে উপস্থিত থাকবেন শাহরুখ খান


tag ট্যাগ: #111