calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / আলমগীরকে প্রার্থী হওয়ার প্রস্তাব এবার ফারুকের আসনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আলমগীরকে প্রার্থী হওয়ার প্রস্তাব এবার ফারুকের আসনে

চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর তার সংসদীয় আসন ঢাকা-১৭ এ প্রার্থী হওয়া নিয়ে শোবিজে নানা আলোচনা হচ্ছে। এ আসনে আগামী নির্বাচনে প্রার্র্থী হওয়ার প্রথম ঘোষণা দেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ইতোমধ্যে তিনি গুলশান-বনানী...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ মে ২০২৩ • বিকাল ০৫:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

 ফেসবুক স্ট্যাটাসে এ প্রস্তাব দিয়েছেন তিনি। অঞ্জনা লিখেন, সদ্য প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুক ভাই আমাদের ছেড়ে চলে যাওয়াতে চলচ্চিত্র শিল্পে যেমন শূন্যতা সৃষ্টি হয়েছে, তেমনি শূন্যতা বিরাজ করছে ঢাকা-১৭ আসনে। চলচ্চিত্র শিল্প থেকে অনেকে চাচ্ছেন এই আসনে নৌকার প্রার্থী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাকে মনোনীত করবেন সেই হবেন এই আসনের নৌকার মাঝি। চিত্রনায়ক আলমগীর শৈশব থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর ভাই। যার অবদান এই চলচ্চিত্র শিল্পে অতুলনীয়। শুধু চলচ্চিত্র শিল্পই নয়, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তার অনন্য অবদান রয়েছে। আপনারা অনেকে বলতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগে আলমগীর ভাইয়ের অবদান কী? এই ক্ষেত্রে বলতে গেলে আলমগীর ভাই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন সেই শৈশব থেকেই।

tag ট্যাগ: #1111