calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীমনি আর্জেন্টিনায় যাবেন মেসির সঙ্গে দেখা করতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনি আর্জেন্টিনায় যাবেন মেসির সঙ্গে দেখা করতে

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চান। সেটি বাংলাদেশে নয়, হাজার হাজার মাইলের দূরত্ব পাড়ি দিয়ে আর্জেন্টিনা গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে চান এ নায়িকা।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ মে ২০২৩ • রাত ০৮:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— মেসি যদি বাংলাদেশের আসে, তা হলে তিনি দেখা করতে যাবেন কিনা?  জবাবে পরীমনি বলেন, না আমি মেসির দেশে যাব। 

অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন এ চিত্রনায়িকা। নিজের পছন্দ-অপছন্দ অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নিজের ছেলের ভবিষ্যৎ নিয়েও।

সাক্ষাৎকারের একপর্যায়ে পরীমনি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে বেছে নেবেন জানতে চাইলে পরী ফুটবলকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন এবং দল হিসেবে আর্জেন্টিনাকে পছন্দের কথা জানান।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মুহূর্তটি কেমন লেগেছে? জানাতে গিয়ে তিনি বলেন, আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।
আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, না আমি যাব না।

এর কারণ হিসেবে তিনি বলেন, কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই। 
মেসি আসলে যাবেন কিনা? এ নায়িকা বলেন, না আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)।

আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব। 
 

tag ট্যাগ: #1111