calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম: রাজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম: রাজ

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় কেন্দ্রে এসেছে স্ত্রী পরীমনির সঙ্গে তার সম্পর্ক এখন কোন পর্যায়ে। এ নিয়ে পরীমনির তরফ থেকে জানা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২ জুন ২০২৩ • সকাল ০৯:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৬৫ বার পঠিত

বৃহস্পতিবার এক সংবাদমাধ্যম পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন রাজ। সেই সাক্ষাৎকারে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।  

বর্তমানে আপনাদের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে; এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘সেটা নিয়েও কথা বলতে রাজি নই আমি।’

বিয়ে বিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘সেটাও জানি না।’

সাক্ষাৎকারের এই পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় তাহলে কে জানে? এর জবাবে রাজ বলেন, ‘আমার থেকে ভালো জানে চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন। তাদের সঙ্গে কথা বলুন।’

আপনাদের সম্পর্কটি সামনের দিকে এগুবে নাকি এখানেই ইতি ঘটবে? এই প্রশ্নের জবাবেও এই দুই নির্মাতার নাম নেন রাজ। তিনি বলেন, ‘সেটা চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

নিজের সিদ্ধান্ত বিষয় জানতে চাইলে রাজ বলেন, ‘আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। ও কি চায় সেটা জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চুড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই।’

tag ট্যাগ: #1111