calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শাকিবের বিপরীতে নেহা বলিউড নায়িকা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাকিবের বিপরীতে নেহা বলিউড নায়িকা

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন। ছবির শুটিং শিগগিরই শুরু করবেন শাকিব। এতে তার বিপরীতে ভাবা হচ্ছে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩ • দুপুর ১২:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে বলে জানিয়েছেন অনন্য মামুন। নির্মাতা দুই দিন আগে ফেসবুকে লিখেছেন- ‘ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। সুপারস্টার শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। ১০ সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে।'

এর আগে আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি সংকর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন- ‘তাদের সঙ্গে মিটিং সফল হলো।’

শাকিব এখন ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমার’ শুটিং করছেন। শুটিং শেষে তার সঙ্গে চুক্তি হবে বলে জানান মামুন। এই নির্মাতা আরও বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করব।

কদিন আগেই বলিউডের নেহা শর্মাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অনন্য মামুন লেখেন- মেয়েটিকে খুব ভালো লাগে। তাহলে নায়িকা কি তিনি? আর ছবির নাম কী? উত্তরে মামুন বলেন, এগুলো এখন জানাতে চাই না। অপশনে দু-তিনজন নায়িকা আছে। ইন্ডিয়ার কোন হাউসের সঙ্গে কো-প্রডাকশন করছি সেটাও পরে জানাব। শুটিংয়ের কয়েক মাস বাকি, আগে জানাতে চাই না। ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে গরম খবর দেব।

নেহা শর্মার ‘ক্রুক’ ছবির মাধ্যমে ২০১০ সালে বলিউড অভিষেক হয়। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন ইমরান হাশমি।

tag ট্যাগ: #1111